কমলগঞ্জে চশমাপরা হনুমান উদ্ধার

November 29, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা গ্রামবাসীর হাতে আটক বিরল ‘চশমাপরা হনুমান’ (বানর) উদ্ধার করেছে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। স্থানীয় গ্রামের সিরাজ মিয়া শুক্রবার বিকালে  হনুমানটি দেখে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। ২৮  নভেম্বর শনিবার  সন্ধ্যায় খবর পেয়ে চমশাপরা হনুমানটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকালে লোকালয়ে বেরিয়ে আসা একটি বিরল চশমাপরা হনুমান নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক  করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সন্ধ্যায়  খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ভাসানীগাঁও থেকে চশমাপরা হনুমানটি উদ্ধার করে।

লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী বলেন, আটক চশমাপরা হনুমানটিকে উদ্ধার করা হয়েছে। সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com