বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির সভা

আব্দুর রব॥ ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এই স্লোগানে বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ১৩ জানুয়ারী বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এর আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, সমাজসেবা কর্মকতা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা রফিজ মিয়া, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ। এসময় সূচনার পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, ইউনিয়ন সমন্বয়কারী তালেব, নিজাম উদ্দিন, জিসিডিও অসিম চন্দ্র, ফিল্ড সুপারভাইজার সালাউদ্দিন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন