মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার বড়লেখায় ৫০ ভুমিহীন পরিবারকে দলিল করে দেয়া হল খাস ভুমি

January 17, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ৫০ ভুমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের দুই শতাংশ করে দেয়া ভুমির রেজিষ্ট্রেশন রোববার সম্পন্ন হয়েছে। উপজেলা ভুমি অফিস ও সাবরেজিষ্ট্রার অফিসের সার্বিক তত্ত্বাবধানে ভুমিহীনদের নামে জমির কবুলিয়ত সম্পাদন করে দেয়া হয়।
জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘ক’ শ্রেণীর গৃহহীনদের (ভূমিহীন ও গৃহহীন) পুনর্বাসনের লক্ষ্যে বড়লেখা উপজেলার ৫০টি হতদরিদ্র পরিবারের জন্য ৫০ টি পাকা ঘর নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয়া হয়। এর আগে গৃহহীন এসব পরিবার প্রতি ২ শতাংশ করে প্রদানের জন্য খাস জমি চিহ্নিত করা হয়। ইতিমধ্যে এসব গৃহহীনদের অধিকাংশ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২৩ জানুয়ারী উপকারভোগীদের মধ্যে নবনির্মিত পাকা ঘরের চাবি হস্তান্তর করা হবে। রোববার উপকারভোগীদের নামে ভুমির দলিল রেজিষ্ট্রীর ব্যবস্থা করে উপজেলা প্রশাসন। দলিল রেজিষ্ট্রীকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, সাব রেজিষ্ট্রার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণ ভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সদর ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ ভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com