বড়লেখায় ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা লুটের অভিযোগ

January 25, 2021,

আব্দুর রববড়লেখায় সিগারেট কেনার ভান করে প্রদীপ কর নামক ব্যক্তির বিরুদ্ধে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে দোকানে রক্ষিত টাকা-পয়সা ও মোবাইল ফোন লুট করার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী আহত ব্যবসায়ী সমর করের ভাই দিলীপ কর ২৪ জানুয়ারি রোববার রাতে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পানিধার এলাকার ষ্টেশনারী ব্যবসায়ী সমর কর রোববার বিকেলে দোকানে বসা ছিলেন। এসময় একই এলাকার গণেশ রাম করের ছেলে প্রদীপ কর দোকানে গিয়ে সিগারেট দিতে বলে। সমর কর সিগারেট বের করতে উদ্ব্যত হতেই প্রদীপ কর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দোকানের ক্যাশবাক্সে রক্ষিত টাকা ও দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দেয়ায় তাকে ডেগার দিয়ে কুপ ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এঘটনায় আহত ব্যবসায়ী সমর করের ভাই দিলীপ কর রাতে হামলাকারী প্রদীপ কর ও তার বাবা গণেশ রাম করের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com