বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
January 26, 2021,

আব্দুর রব॥ এনসিসি ব্যাংক বড়লেখা শাখার উদ্যোগে ২৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক অজয় কুমার দত্তের সভাপতিত্বে ও সিনিয়র ব্যাংক কর্মকর্তা আমিনুর রহমানের পরিচালনায় ব্যাংক চত্ত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার জয়দীপ বিশ্বাস, আগর-আতর ব্যবসায়ী আব্দুর রহমান, প্রথম শ্রেণীর ঠিকাদার শামীম আহমদ, মাহবুবুর রহমান, সাংবাদিক আব্দুর রব, ব্যবসায়ী পারভেজ আহমদ, জালাল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন