বড়লেখায় আ’লীগ নেতা ছমির আলীর ইন্তেকাল পরিবেশ মন্ত্রীর শোক প্রকাশ

January 28, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছমির আলী (৭০) ২৮ জানুয়ারী বৃহস্পতিবার সকালে পশ্চিম দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বেলা আড়াইটায় স্থানীয় দক্ষিণভাগ মোহাম্মদীয়া টাইটেল মাদ্রাসা টিলাবাজার মাঠে জানাজা শেষে গ্রামের সার্বজনিন গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতা ছমির আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এছাড়াও শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, আ’লীগ নেতা আব্দুন নুর, আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com