ফজলুর রহমান মেয়র হিসেবে দ্বিতীয় বারের মত বিজয়ী

January 30, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) নিয়ে মোঃ ফজলুর রহমান দ্বিতীয় বারের মত ১৩ হাজার ৬ শত ৯৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীর্ষ) মোঃ অলিউর রহমান ৩ হাজার ৭ শত ৩০ ভোট পেয়েছেন।

শনিবার ৩০ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। সকাল থেকে মানুষের ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে ভোট গ্রহন শেষ হয়।

জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ জানান, সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।

মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ৭ হাজার ৪ শ ২৭ জন ভোটার তাদের ভোট প্রয়েগ করেন। ১৮টি ভোট কেন্দ্র্রে  মোট বুথের সংখ্যা ছিল ১২৫টি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com