বড়লেখায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
January 31, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ জানুয়ারী শনিবার সন্ধ্যায় প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর সাধারণ স¤পাদক মো. বদরুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সবাকে উপজেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো. এমাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারশনের পৌর শাখার সভাপতি ইসলাম উদ্দিন, সহসভাপতি ইকবাল হোসেন, নজরুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক শাহীন আহমদ, সদর ইউনিয়নের সভাপতি আব্দুর রউফ, সাধারণ স¤পাদক সেবুল আহমদ, আরিফ আহমদ, সালেখ আহমদ, জইন উদ্দিন ও রুবেল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন