বড়লেখায় করোনা ভ্যাকসিন কার্যক্রম সংক্রান্ত প্রস্তুতি সভা

আব্দুর রব॥ বড়লেখায় করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা টার্স্কফোর্সের প্রস্তুতি সভা বুধবার ৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা।
সভার শুরুতে কোভিড-১৯ টিকাদানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সুয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক বিজয় দেবনাথ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।



মন্তব্য করুন