বড়লেখা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
February 7, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও আলোচনা সভা ৬ ফেব্রুয়ারী শনিবার বিকেলে পৌরশহরের উত্তর চৌমুহনীতে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বাবরুল হোসেন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক (অব:) আব্দুর রকিব, অ্যাডভোকেট জুনেদ আলী, কুলাউড়া উপজেলা জাপার সদস্য সচিব মুবশ্বির আলী, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন হিরো। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জাপার যুগ্ম আহবায়ক আলী আজাদ, এসএ সিদ্দিকী মুন্না, ফাহিম আহমদ, মাহমুদ হাসান সারোয়ার প্রমুখ।



মন্তব্য করুন