বড়লেখায় সূর্যমুখীর প্রদশর্নী ক্ষেতে মাঠ দিবস

February 7, 2021,

আব্দুর রব বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গাংকুল ব্ল¬কে ৭ ফেব্রুয়ারী রোববার বিকেলে রাজস্ব খাতে চাষকৃত সূর্যমূখীর প্রদর্শনী ক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সেলিম হোসেনের পরিচালনায় মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (সিলেট) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক (মৌলভীবাজার) কৃষিবিদ কাজী লুৎফুল বারী, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সামছুদ্দিন আহম্মদ, মনিটরিং অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com