গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় উঠান বৈঠক
February 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ বড়লেখা উপজেলায় জেলা তথ্য অফিস, মৌলভীবাজার এর আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ভারপ্রাপ্ত কর্মকর্তা- বড়লেখা থানা, জেলা তথ্য অফিসের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, এবং উপকারভোগীগণ।



মন্তব্য করুন