সিলেট অঞ্চলের শ্রেষ্ট সেবা দানকারী ডাটা এন্ট্রি অপারেটর বড়লেখার সোহেল

March 4, 2021,

আব্দুর রব॥ জাতীয় ভোটার দিবসে সিলেট অঞ্চলে ৬টি ক্যাটাগরীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট সেবা দানকারী নির্বাচিত করা হয়। এবার সিলেট বিভাগের শ্রেষ্ট সেবা দানকারী ডাটা এন্ট্রি অপারেটর নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সোহেল আহমদ। ২ মার্চ জাতীয় ভোটার দিবস-২০২১ এ সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন। এসময় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান, মোহাম্মদ শুকুর মাজমুদ মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগীয় শ্রেষ্ট সেবা দানকারী নির্বাচিত ডাটা এন্ট্রি অপারেটর সোহেল আহমদ বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের ব্যবসায়ী লাল মিয়ার ছেলে। প্রায় ১ বছর ধরে তিনি সুনামের সাথে কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com