বড়লেখায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

March 17, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা চেয়ারম্যান, ইউএনও’সহ প্রশাসনিক কর্মকর্তারা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওরাদার আজিজুল ইসলাম, নারীশিক্ষা একাডেমী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুইয়া, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, কাঠালতরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com