দরগা মহল্লার এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক
June 12, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানাধীন শাহ্ মোস্তফা রোডস্থ দরগা মহল্লার মূল গেইট এর সামনে থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন আটক করা হয়।
১১ জুন শুত্রুবার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বিশেষ অভিযান চালানো হয়।ধৃত আসামীর নাম শরীফ আহমদ লারুজ (৩২), পিতা-আব্দুল আলীম চিটাগাঙ্গী, মাতা-খুসবা বেগম, সাং- গোবিন্দশ্রী, বর্তমানে-দরগা মহল্লা (অকিল মিয়ার বাসা), থানা ও জেলা – মৌলভীবাজার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন