করোনা মহামারী নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট : ২০ জনকে জরিমানা
June 12, 2021,

স্টাফ রিপোর্টার॥ মহামারী কোভিভ-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা সদর ও বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় ২০ জনকে জরিমানা করা হয়।
১২ জুন, শনিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুযায়ী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ জন ব্যক্তিকে মোট ১১,০৫০/= টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, মৌসুমী আক্তার ও শামীমা আফরোজ মারলিজ। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।



মন্তব্য করুন