নিতেশ্বর দুটি মাদ্রাসায় উপহার সামগ্রী প্রদান

June 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর দুটি মাদ্রাসা ও নিতেশ্বরে হযরত শাহকালা রহঃ হাফিজিয়া মাদ্রাসা (নিতেশ্বর) ও নিতেশ্বর লতিফিয়া দাখিল মাদ্রাসায় উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু উপহার সামগ্রী প্রদান করা হয়। মাদ্রাসা দুটি পরিদর্শন করেন এবং মাদ্রাসা দুটির ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এসময় দুটি মাদ্রাসায় কুরআন শরীফ, ফ্যান, টিস্যু,ঝাড়ু সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস উপহারস্বরুপ দিয়ে যান।
১২ জুন শনিবার উপস্থিত ছিলেন হযরত শাহ কালা রহঃ হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র সভাপতি জনাব আতাউর রহমান, নিতেশ্বর লতিফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মাহতাব মিয়া,হযরত শাহ কালা রহঃ হাফিজিয়া মদ্রাসার সভাপতি জনাব ফজল মিয়া, নিতেশ্বর লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার, এলাকার বিশিষ্ট মুরব্বি সৈয়দ আবুল মিয়া, ১২ নং গিয়াসনগর ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক জনাব মকবুল মুকুল হোসেন মুকুল,রহিম মিয়া সহ এলাকার নেতৃস্থানেয় অনেকেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com