মৌলভীবাজারে মাগুরছড়া দিবস পলিত

স্টাফ রিপোর্টার॥ নানা কর্মসূচীর মধ্যদিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে মাগুরছড়া দিবস। শনিবার ১৪ জুন দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় বর্তমান গ্যাস কুপের সামনে মানববন্ধন করে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি।
১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়া গ্যাস বি®ফরণে আগুনে পুড়ে নষ্ট হয় লাউয়াছড়া বনের জীববৈচিত্র, পুড়ে যায় ১৪ হাজার কোটি টাকার গ্যাস সম্পদ, ক্ষতি হয় রাস্তাঘাট বাড়িঘর ও জীবজন্তুর। এই ক্ষতিপুরণ আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষন করে বক্তব্যদেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন বিলকিছ বেগম, বালিশিরা পাহাড় রক্ষা সোসাইটির সভাপতি সালাউদ্দিন আহমদ, সংগঠরে জেলা সভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, প্রভাষক শাহরিয়ার জেরিন ও বিকুল চক্রবর্তী প্রমূখ।
বক্তারা বলেন, মাগুরছড়া ট্র্যাজেডির ২৫ বছরে পা দিয়েছে। রদবদল হয়েছে বিভিন্ন সরকার। কিন্তু কোন সরকারই উদ্যোগী কোন পদক্ষেপ নেয়নি। মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল এর ভুলের কারনে এ বিষ্ফোরনে এ বিশাল ক্ষতির প্রমানাদি এখনও বিদ্যমান। এই প্রমান নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করলে বাংলাদেশ মামলায় জয়লাভ করবে।



মন্তব্য করুন