মৌলভীবাজারে দৈনিক আইন বার্তা পত্রিকার বর্ষপূর্তি পালন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আইন বার্তা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বুধবার বিকালে দৈনিক আইন বার্তা জেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম পাপ্পু’র সভাপতিত্বে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন-দৈনিক গনমুক্তি‘র জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, সাংবাদিক জুবায়ের রুমি, দৈনিক সকালবেলা পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি আজিজুল ইসলাম রিয়াদ, ডে নাইট সম্পাদক ও প্রকাশক নাসরিন প্রিয়া, দৈনিক আলোকিত সকাল পত্রিকার ষ্টাফ রিপোর্টার এস এম ফজলু দৈনিক স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, রাহাত আহমদ সিপনসহ সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন