মৌলভীবাজার সদর পৌর বিএনপির নতুন কমিটির অনুমোদন
June 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর পৌর বিএনপির আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। ১৬ জুন বুধবার বিকেলে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়। অনুমোদন প্রাপ্ত নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন ওলিউর রহমান,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সহ-সভাপতি মো: নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম আহমেদ জিতু, সাংগঠনিক সম্পাদক (১) আনিসুউজ্জামান বায়েস, সাংগঠনিক সম্পাদক (২) আশরাফুল হক চৌধুরী মুশতাক, প্রচার সম্পাদক মো: রেজাউল করিম রেজা।



মন্তব্য করুন