করোনায় মারা গেলেন সিনিয়র আইনজীবী সমর কান্তি

June 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বারের সিনিয়র এডভোকেট সমর কান্তি চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার ২৫ জুন বিকেল ৪ টায় তিনি মৃত্যু বরণ করেন। শুক্রবার রাত ৮ টায় কমলগঞ্জ উপজেলার তাঁর নিজ বাড়ি শ্রীনাথপুর (মুন্সিবাড়ি) এলাকায় পারিবারিক শশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জের শ্রীনাথপুরের মুন্সিবাড়ির জমিদার পরিবারে ১৯৫০ ইংরেজীতে জন্ম নেয়া এডভোকেট সমরকান্তি দাস চৌধুরী জেলার বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মৌলভীবাজারের তিনি অন্যতম একজন সংগঠক। তাঁর একমাত্র সন্তান এডভোকেট সুজয় বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।
মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরীর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com