চাঁদনীঘাট এলাকা থেকে ২১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

June 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার পুরাতন চাঁদনীঘাট এলাকার সাজন মটরর্স এর সম্মুখ থেকে ২১ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
২৪ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে সদর উপজেলার একাটুনা ইউপির উত্তর মুলাইম গ্রামের মোঃ হারুন মিয়ার পুত্র মোঃ রাহাদ মিয়া (২৮) কে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com