September 2026 মাসের সংবাদ
জুড়ীতে আধুনিক পদ্ধতির তরমুজ চাষে পরিবেশকর্মী খোরশেদের সাফল্য : স্বপ্ন বাণিজ্যিক চাষের
আব্দুর রব : জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী লাঠিটিলা এলাকায় আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জাতের তরমুজ চাষে সফলতা পাচ্ছেন তরুণ কৃষি উদ্যোক্তা ও পরিবেশকর্মী খোরশেদ আলম। শখের বশে শুরু করা তরমুজ চাষের সাফল্যে তরুণ পরিবেশকর্মী খোরশেদ আলম স্বপ্ন দেখছেন বাণিজ্যিকভাবে...
শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনী পণ্যসহ আ/ট/ক ২
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ভারতীয় কসমেটিকস পণ্যসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২০ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) /সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া...
শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড এর বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাট স্লোগান নিয়ে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে উপজেলা শহরের ভানুগাছ সড়কস্থ ট্রি ভ্যালী কনফারেন্স হলে স্বপ্ন শহর প্রপাটিজ...
শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবতার কল্যাণে শিক্ষা ও সেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে নাজাত ইসলামী মারকাজ। প্রতিষ্ঠানটির বহুমুখী কার্যক্রম তুলে ধরে সকলের পরামর্শে এর কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমূখী করতে সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।...
মৌলভীবাজার পিডিবির সোলার ভিত্তিক সিস্টেম স্থাপন বিষয়ক মতবিনিময়
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সোলার ভিত্তিক সিস্টেম স্থাপনের গুরুত্ব ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার ২০ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আয়োজনে নির্বাহী প্রকৌশলী কার্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার...
বড়লেখায় প্রবীণসংঘের উদ্যোগে প্রধান শিক্ষক গোলাম মুহিব চৌধুরীর শোকসভা
আব্দুর রব : বড়লেখা উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম গাংকুল দক্ষিণভাগের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম গোলাম মুহিব চৌধুরী স্মরণে শোকসভা ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর গাংকুল গ্রামে...
দুঃসময়ের স্মৃতি ও প্রত্যাশা
মো. রেদওয়ানুল ইসলাম : ২০২৩ সালের নভেম্বরে প্রিয় মাতৃভূমিতে গিয়েছিলাম। উদ্দেশ্য আম্মা-আব্বা ও আত্মীয় স্বজনদের সাথে একটু ভালো সময় কাটানো। একটু রিলাক্সেশন। লন্ডন টু বাংলাদেশ সফরে আমার বোন, বোন জামাই এবং নবাগত ছোট্ট আদরের ভাগ্নি। কিন্তু দেশে যাওয়ার পর...
শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই মাস ধরে চলা ‘বই পড়া উৎসব-২০২৬ এর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উৎসবে অংশ নেওয়া নির্বাচিত শিক্ষার্থীরা চূড়ান্ত...
লাউয়াছড়ায় পরিবেশবাদী সংগঠন সোয়ানের বৃক্ষ রোপণ
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পের পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে পরিবেশ বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার (সোয়ান)। শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় এ কর্মসূচিতে প্রধান...


