মৌলভীবাজারে ৮০ বোতল ভারতীয় ম/দসহ ট্রাক আ/ট/ক, গ্রে/ফ/তার/ ২

October 1, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর মডেল থানা ও শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল ভারতীয়  মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল এবং ইটাগাছা এলাকার মো: শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ১ অক্টোবর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকায়  তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক আটক করা হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি-এর ৪৬ বোতল, আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি-এর ১৬ বোতল এবং এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি- ১৮ বোতল রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে সিলেট-জাফলং সড়কের রশিদপুর এলাকা থেকে ৮০ বোতল মদ ট্রাকে উঠায়। বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com