জুড়ীতে করোনায় কাতার প্রবাসীর মৃত্যু : কাফন-দাফনে শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটি

August 13, 2021,

স্টাফ রিপোর্টার: কাতার প্রবাসী আহমদ হোসেন কয়েক দিন আগে ছুটিতে দেশে আসেন বাড়িতে। আবারও তার ফিরে যাওয়ার কথা ছিল ১৪ আগষ্ট। টিকেট কনফার্ম ছিল বাড়ি থেকে বিদায় নিয়ে আবার চলে যাবেন। কিন্তু কে জানত তার চিরস্থায়ী পরপারের টিকেট কনফার্ম হয়ে গেছে। ভাগ্যের এই নির্মম পরিহাস ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মরহুম মজম্মিল আলীর ছেলে আহমদ হোসেন (৫৫) করোনা আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত তিনি নিউমোনিয়ায় ভোগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাঁকে নিয়ে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ১৪দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ১১আগষ্ট দুপুর ২ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।

মারা যাওয়ার পর মরহুমের নিকট আত্মীয় জুড়ী এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ কাফন-দাফনের জন্য শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির কাফন-দাফন টিমের জুড়ী উপজেলা সহকারি টিম লিডার অমিত আল হাসানের সাথে যোগাযোগ করেন। পরে অমিত আল হাসান শেখ বুরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি আজ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সন্ধ্যা সাড়ে ৬টার সময় মরহুমের বাডড়িত শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির কাফন-দাফন টিম নিয়ে পৌঁছান। পরে রাত ৯টায় বাড়িতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

কাফন-দাফনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কোভিড-১৯ দাফন- কাফন ও সৎকার টিমের টিম লিডার আশরাফুল খান রুহেল, টিম মেম্বার কামরান চৌধুরী, জুড়ী উপজেলা সহকারী টিম লিডার অমিত আল হাসান, টিম মেম্বার হাবিবুর রহমান মুরাদ, আব্দুস সামাদ পারভেজ, বড়লেখা উপজেলার টিম লিডার হেলাল আহমদ, সহকারী টিম লিডার ফরহাদ আহমদ ফাহিম প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com