জুড়ীতে এস এম জাকিরের উপর হামলার ঘটনা যুবলীগের তদন্ত দল

আল আমিন আহমদ॥ জুড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের বিরুদ্ধে দলের গঠনতত্ত্ব বিরোধী কার্যকলাপের ঘটনা সরেজমিনে তদন্ত করতে জুড়ীতে এসেছেন যুবলীগের কেন্দ্রীয় তদন্ত টিম।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সৈকত জোয়ার্দার এর নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত টিম শনিবার সরেজমিনে তদন্ত করতে জুড়ীতে আসেন। তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য নেন।এরপর জুড়ী ক্যাম্প চত্বরে গত ১৩ জুন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের বক্তব্য নেন।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি শামীম,মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রতিনিধি দলে ছিলেন।
গত ১৩ জুন রাতে জুড়ী থেকে ঢাকা যাওয়ার পথে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলা করা হয়।ঘটনার সাথে উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নাম উঠে আসায় এ তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।



মন্তব্য করুন