বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
October 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী ফুটবল ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর মঙ্গলবার মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজনে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন এর উপ পরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী প্রমুখ।



মন্তব্য করুন