ভিশন ফর বাংলাদেশের সহযোগীতায় শ্রীমঙ্গলে বিনামুল্যে চক্ষু সেবা অনুষ্ঠিত

March 13, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিনামুল্যে চক্ষু চিকিৎিসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ মার্চ শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভিশন ফর বাংলাদেশ এর সহযোগীতায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এ সেবা অনুষ্ঠিত হয়।
ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভিশন ফর বাংলাদেশ এর রেচেল এনড্রিউস ডেভিড হিচকক, স্কুলের প্রধান শিক্ষক জাহেদা আক্তার জুলি, মেডিকেল অফিসার ডা: জিশান আহমেদ ও অপ্টমেট্রিস্ট আব্দুল বাতেন তালুকদার প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে স্কুলের শিশু শিক্ষার্থীসহ এলাকার প্রায় তিন শতাধিক শিশুদের চুক্ষ সেবা দেওয়া হয় এবং তাদের মাঝে বিনামুল্যে ঔষুধ ও চশমা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com