শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধক বিলবোর্ড

March 13, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধক বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। হেমলেট ছাড়া গাড়ি না চালাতে বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে লিপলেট ও ফেস্টুন।
একই সাথে ১৩ মার্চ রবিবার বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন পেট্টল পাম্পের মালিক ও কর্মীদের সাথে এ বিষয়ে বৈঠক করেন । এ সময় তারা পেট্টলপাম্প মালিকদের অনুরোধ করেন যারা হেমলেট ছাড়া তেল নিতে আসবে তদের তেল না দিতে।
পরে তারা সকল পেট্টলপাম্পে “হেমলেট ছাড়া মটরসাইেকেলে তেল দেয়া হবে না” শ্লোগানে একাধিক ফেষ্টুন লাগিয়ে দেন।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। সামান্য বে-খেয়ালে এবং অলসতায় চলে যায় আনেক প্রাণ। তাই তাঁরা দূর্ঘটনা প্রতিরোধে যানবাহন নিয়ন্ত্রনে সড়কের মোড় গুলোতে গতিকমিয়ে যাওয়া ও মোটরসাইকেল আরোহীদের শতভাগ হেমলেট ব্যবহারের আওতায় আনতে সাঁতগাও হাইওয়ে পুলিশের পক্ষথেকে এ উদ্যোগ নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, এস আই আফাজুল, নায়েক আহমদ আলী, কং রিফাত, কং মনির হোসেন, কং তারেক আহমেদ ও কং মো: ওয়ায়েদুল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com