তৃণমূল নারী উদ্দ্যোক্তরা সোসাইটি ৬ষ্ট জাতীয় সম্মেলন ও পণ্য প্রদর্শনীর সংবাদ সম্মেলন

March 14, 2022,

সাইফুল ইসলাম॥ আগামী ২৭ ও ২৮ মার্চ মৌলভীবাজার জেলার পর্যটননগরী খ্যাত শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃণমূল নারী উদ্দ্যোক্তরা সোসাইটির ( গ্রাসরুটস ) আসন্ন ৬ষ্ট জাতীয় সম্মেলন।
এছাড়াও স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো মাঠে উদ্বোধন হতে যাচ্ছে ১৫ দিন ব্যাপী গ্রাসরুটস এর আয়োজনে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম।
এউপলক্ষ্যে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় একটি রেস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৬ষ্ট জাতীয় সম্মেলন ও পণ্য প্রদর্শনীর সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্দ্যোক্তরা সোসাইটির প্রধান নির্বাহী হিমাংশু মিত্র।
এসময় আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন গ্রাসরুটস এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলা সুত্রধর, ৬ষ্ট জাতীয় সম্মেলন কমিটির সাধারন সম্পাদক মৌ দেব প্রমূখ।
তারা জানান, দুই দিন ব্যাপী আসন্ন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
এছাড়াও সম্মেলনে দেশের নারী উদ্যোক্তা ছাড়াও ভারত শ্রীলংকা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ এবং দেশের অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ।
সম্মেলনে দেশের প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রধান করা হবে। আসন্ন ৬ষ্ট জাতীয় সম্মেলনে মিডিয়া পাটনার একাত্তর টিভি, সমকাল এবং ঢাকা পোস্ট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com