চা বাগানে পানি ও স্যানিটেশন এর বাস্তবতা নিরিক্ষে করনীয় বিষয়ক সেমিনার

March 15, 2022,

বিকুল চক্রবর্তী॥ এসডিজি- এর ৬ নং গোল অর্জনের লক্ষ্যে শ্রীমঙ্গলে চা বাগানে পানি ও স্যানিটেশন এর বাস্তবতা নিরিক্ষে করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
ডা: সাফাত মো: অশরাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী ও আইডিয়া-এর প্রকল্প ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ।
প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কারস ইন বাংলাদেশ প্রকল্পের অনুকুলে চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আইডিয়া ও ওয়াটারএইড কর্তৃক আয়োজিত এ সেমিনারে চা বাগানের প্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিক ও সরকারী কর্মকর্তাসহ ৫০জন প্রতিনিধি অংশনেন।
এ সময় বক্তারা এসডিজি ৬ নং গোলের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনের বিষয়টি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যানের সাথে চা বাগানের তথ্য, চা বাগানের ওয়াশ সমস্যা সমাধানের উপর জোড়দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com