শ্রীমঙ্গলে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত, আটক চার জন

বিকুল চক্রবর্তী॥ জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদ গলিতে মোঃ আরাফাত হোসেন নামে এক যুবককে আটকিয়ে প্রকাশ্যে জন সন্মূখে উপর্যুপরি ছুরিকাঘাতে আহত করা হয়েছে।
আহত অবস্থায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে এক অভিযান চালিয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় চার যুবককে আট করা হয়।
পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, শ্রীমঙ্গল উপজেলার লংলিয়াছড়া গ্রামের মোঃ আরাফাত হোসেন তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বড় ভাই ডালিমের সাথে বেড়িয়ে শ্রীমঙ্গল থানায় যাওয়ার কথা ছিলো। দুপুরের দিকে সে ও তার ভাই শ্রীমঙ্গল জামে মসজিদের গলিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে চার থেকে পাঁচ জনের একটি দল তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ধারালো ছুরাদিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এতে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
পুলিশ আহত অবস্থায় তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে পুলিশ তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনদের সহায়তায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অপরাদে চার যুবককে আটক করে। স্বজনরা বলছেন, লংলিয়াছড়া গ্রামের হেলাল মিয়ার সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এটি এরই জের।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ, শামীম অর রশিদ তালুকদার জানান, শ্রীমঙ্গল উপজেলার লংলিয়াছড়া গ্রামের মোঃ আরাফাত হোসেন তার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বড় ভাই ডালিমের সাথে বেড়িয়ে শ্রীমঙ্গল শহরে আসে। দুপুরের দিকে সে ও তার ভাই শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়ক ও কলেজ রোডের ফাঁড়ি গল্লিতে জামে মসজিদের পাশে আকস্মিকভাবে চার থেকে পাঁচ জনের একটি দল তার মোটর সাইকেলের গতি রোধ করে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ধারালো ছুরাদিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এদিকে সাখে সাখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ আহত অবস্থায় তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপে¬ক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে পরবর্তীেেমৗলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে পুলিশের অপর একটি টিম তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনদের সহায়তায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে চার যুবককে আটক করে। আটককৃতরা হলো আব্দুর রউফ (৪২), বেলাল মিয়া (৩০) বিল্লাল মিয়া (৩২) ও রুনু মিয়া (৩৫) এদের প্রত্যেকের বাড়ি উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তরশুর গ্রামে।
আহত আরাফাতের স্বজনরা জানান, লংলিয়াছড়া গ্রামের হেলাল মিয়ার সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এটি এরই জের।



মন্তব্য করুন