কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ চোরাকারবারী গ্রেফতার

July 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার ১০ নং হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার থেকে নিষিদ্ধ ভারতীয় ২১ হাজার শলাকা নাসির বিড়িসহ ময়নুল ইসলাম (৩০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার ৪ জুলাই গ্রেফতারকৃত ময়নুল ইসলাম কুলাউড়া থানার ১১ নং শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রজব আলীর ছেলে। এসময় বিড়ি বিক্রয়ের নগদ ১৯ হাজার ৭ শত ৩০ টাকা, একটি মোবাইল ফোন ও চোরাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com