পুলিশের আইজিপি শুদ্ধাচার পুরষ্কারের সমুদয় অর্থ মৌলভীবাজারের বন্যাকবলিতদের মধ্যে প্রদান

July 6, 2022,

স্টাফ রিপোর্টার॥ শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় আর্থিক পুরস্কার (এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ) মৌলভীবাজারের বন্যাকবলিতদের সাহায্যার্থে প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
৬ জুলাই পুলিশ সদরদপ্তরে আয়োজিত অপরাধ সভায় পুরস্কারের অর্থ মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর কাছে অর্থ তুলে দেন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
সাম্প্রতিক ভয়াবহ দীর্ঘস্থায়ী বন্যায় মৌলভীবাজার জেলার ৫ টি উপজেলা বন্যা কবলিত হয়। এর মধ্যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে কুলাউড়া, জুড়ী এবং বড়লেখা উপজেলার মানুষ।
আইজিপি ড. বেনজীর আহমেদ এর মমত্ববোধ এবং উদারতায় মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com