মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় করলেন শতাধিক মুসল্লী

July 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে ও বন্যার্তদের জন্য মোনাজাত করা হয়।
৯ জুলাই শনিবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীগন অংশ নেন। নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com