বিচার বিভাগ ও আইনজীবি সমিতির পক্ষে মৌলভীবাজারের পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

July 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জবাজারে মৌলভীবাজার জেলা বিচার বিভাগ ও আইনজীবি সমিতির পক্ষ থেকে এলাকার পানিবন্ধি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৮ জুলাই শুক্রবার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ,কে,এম সফি আহমদ সলমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আল মাহমুূদ ফায়জুল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক উদ্দিন।
এসময় মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক, পিপি, জিপি, স্পেশাল পিপি, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সিনিয়র জুনিয়র আইনজীবীগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com