কুয়েত প্রবাসী কমিউনিটি নেতা ফরিদ বখ্শ সোহেলকে সংবর্ধনা

July 18, 2022,

কুলাউড়া  প্রতিনিধি॥ “স্বদেশ ও প্রবাসে আমরা আছি কুলাউড়ার মানুষের পাশে” স্লোগানকে নিয়ে গঠিত আন্তর্জাতিক মানব সেবামূলক সংগঠন ইউনাইটেড কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের কো- ফাউন্ডার ও কুয়েত প্রবাসী কমিউিনিটি নেতা ফরিদ বখ্শ সোহেলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৮ জুলাই সোমবার দুপুরে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ট্রাস্টের কো- ফাউন্ডার সাংবাদিক মাহফুজ শাকিলের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, পৌরসভার কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মামুন, ট্রাস্টের কো-ফাউন্ডার আলাউদ্দিন শামীম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে ফরিদ বখ্শ সোহেলকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com