কুলাউড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

July 19, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গফুর আলী (২৭) ও রুজেল মিয়া (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ১৮ জুলাই রাতে শহরের দক্ষিণবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গফুর জয়চন্ডীর দানাপুর এলাকার রজব আলীর ছেলে ও রুজেল একই এলাকার মৃত ইছরাব আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই অপু দাস গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণবাজার এলাকার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশের একটি রাস্তার সম্মুখ থেকে তাদেরকে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com