কুলাউড়ার মিরশংকরে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

July 25, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া বিএনপির ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্যোগে এবং ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির সহায়তায় ২৪ জুলাই রোববার উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বন্যা বিধ্বস্ত মিরশংকর এলাকার বিপুল সংখ্যক বন্যার্তদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসময় কর্মসূচির প্রধান ডা. মোঃ কেরামত আলী ও সদস্য সচিব কামাল হোসেন বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী এড. আবেদ রাজা এ কর্মসূচির উদ্যোক্তা ও তাঁর উদ্যোগে বিভিন্ন বন্যার্ত বিপন্ন মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে তারা জানান। তারা এ কর্মসূচিকে সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতিকে ধন্যবাদ জানান।
এর পূর্বে এ কর্মসূচির মাধ্যমে ভুকশিমইলের গৌড়করণ, কুলাউড়া পৌরসভার ইয়াকুব তাজুল কলেজ ও রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর জালালিয়া মাদ্রাসার বন্যার্তদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। কর্মসূচি সমন্বয় করেন স্থানীয় বিএনপি নেতা হাজী আব্দুল হক, সাইফুল ইসলাম, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা মোঃ দুলালসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com