কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার

July 27, 2022,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ নাঈমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ৫ নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে রিংকু দে (৩৬) নামের এক মাদক কারবারিকে ৭৩ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
সোমবার ২৫ জুলাই গ্রেফতারকৃত মাদক কারবারি রিংকু দে কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিখিল বিহারী দে এর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com