সদর উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ
স্টাফ রিপোর্টার॥ উপজেলা প্রশাসন, মৌলভীবাজার সদর এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজাদের রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, এদিকে বেসকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন আব্দুল রাশেদ, এলাকা ব্যবস্থাপক দাবি, ব্র্যাক, শফিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, দাবি, সহকারী শাখা ব্যবস্থাপক শিল্পী দে, দাবি। এয়াড়াও ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, উপজেলা সদর মুক্তিযোদ্ধাগণ এসময় পুস্পস্তবক অর্পণ করেন।



মন্তব্য করুন