কুলাউড়ায় জাতীয় শোক দিবস পালিত

August 16, 2022,

এম. মছব্বির আলী॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোকর্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
১৫ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ারের পরিচালনায় পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক, এমপির উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল মোমিন, বিআরডিবি চেয়ারম্যান মো: ফজলুল হক, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রজব আলী প্রমুখ।
সভাশেষে উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) আবুল বাসারের পরিচালনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় শোক দিবসের উপর উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকরী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফখরুল ইসলামের পরিচালনায় যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ২ জনের মধ্যে ৯৫ হাজার টাকার যুব ঋণ ও ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এ ছাড়া সভার পূর্বে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের মুর্যালে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুর ১২টায় কুলাউড়া শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন সাবেক এমপি মো: আব্দুল মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম শফি, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন ও কামাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, অধ্যক্ষ আব্দুল কাদির ও অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মমদুদ হোসেন ও বদরুল ইসলাম বদর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোছাদ্দিক আহমদ নোমান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মন্নান ও শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, শ্রমিকলীগের আহবায়ক আতাউর রহমান চৌধুরী ছোহেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।
বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি শিক্ষিত জাতি গড়ার লক্ষে কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর বিপথগামী একদল ঘাতকের হাতে নৃশংসভাবে প্রাণ হারান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন ভয়াবহ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে দেশ ও জাতিকে বিপথগামী করার অপপ্রয়াস চালানো হয়। হত্যাকারীদের বিচার থেকে রেহাই দিয়ে জারি করা হয় কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ। সেই অধ্যাদেশ বাতিলের পর দেরিতে হলেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। কয়েকজনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। অন্যরা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। বক্তারা পলাতক খুনিদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করতে এবং শোকের মাসকে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবু আইয়ুব আনসারী ও থানা জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী মাওলানা মো: আব্দুছ ছালাম। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, সকাল সাড়ে ৯টায় কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপে¬ক্সে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন মসজিদ-উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com