জুড়ীতে মটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

September 6, 2022,

হারিস মোহাম্মদ॥ জুড়ী উপজেলায় মসজিদে নামাজ পড়ে বের হলে মোটরসাইকেলের ধাক্কায় জমির আলী (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। ঘটনাটি  মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বিকেলে জুড়ী-লাঠিটিলা সড়কের হালগরা এলাকায় ঘটে। জমির আলীর বাড়ি স্থানীয় হালগরা গ্রামে। এ নিয়ে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমির আলী বিকেল সাড়ে চারটার দিকে জুড়ী-লাঠিটিলা  সড়কের পাশে অবস্থিত হালগরা মসজিদে আছরের নামাজ পড়ে বের হন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি  নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com