মৌলভীবাজারে মেয়র কাপ দাবা প্রতিযোগিতার উদ্ভোধন

October 9, 2016,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা দাবা সমিতির আয়োজনে ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের পৃষ্ঠপোষকতায় প্রথম মেয়র কাপ উন্মুক্ত দাবা প্রতিযোগিতা ৮ অক্টোবর শনিবার বিকেল ৪টা থেকে পৌর জনমিলন কেন্দ্রে শুরু হয়েছে। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ উন্মুক্ত এই দাবা প্রতিযোগিতার উদ্ভোধন করেন।

moulvibazar-chess-1মৌলভীবাজার পৌরসভার মেয়র ও টুর্ণামেন্টের পৃষ্টপোষক মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও জেলা দাবা সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় সকাল ১১টায় উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাজী সাইফুল তারেক, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল হক শুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুশতাক আহমদ মম্।

6উদ্ভোধনী অনুষ্টান শেষে উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ সিলেট বিভাগের প্রথম আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত দাবাড়– এম. মছব্বির আলীর সাথে খেলা শুরুর মাধ্যমে দাবা প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন। পরে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এক সঙ্গে সিলেট বিভাগের ৪০ জন দাবাড়–র সাথে এক চ্যারিটি ম্যাচে অংশ নেন।

৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ১১ অক্টোবর পর্যন্ত মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের ৭০ জন দাবাড়–দের নিয়ে সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীদেরকে প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com