রাজনগরে রহুল ইসলা দুদুর সৌজন্যে শিক্ষার্থীদের ফ্রী চক্ষু চিকিৎসা সেবা

March 23, 2023,

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীদের  ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ফ্রি চক্ষু রোগের চিকিৎসা সেবা কার্যক্রমের ২য় সেসন সম্পন্ন হয়েছে।

রাজনগর  ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সাধারন সম্পাদক রুহুল ইসলাম দুদুর সৌজন্যে রাজনগর  ওয়েলফেয়ার সোসাইটি ইউকে  এর আয়োজন করে।

বুধবার ২২ মার্চ সকাল ১০ ঘটিকায় রাজনগর মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভায় রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে বাংলাদেশ কমিটির সভাপতি ছালিক আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বাংলাদেশ কমিটির সিনিয়র সহসভাপতি ফরজান আহমদ, সহসভাপতি  শামীম আহমদ, রাজনগর মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র কুমার দেব ও সিনিয়র শিক্ষক হাসিনা বেগম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের বাংলাদেশ কমিটির সহসভাপতি আকলু মিয়া চৌধুরী, আউয়াল কালাম বেগ,  রাজনগর মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হোসেন, রাহেলা বেগম, শর্মা রানী দে, মশিউর রহমান, জমির আলী, বিমল গুপ্ত চৌধুরী, বিদ্যালয়  পরিচালনা কমিটির সদস্য চন্দন কুমার ঘোস ও রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে বাংলাদেশ কমিটির প্রচার সম্পাদক  মহসিন আহমেদ, ছাড়াও  বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও অভিবাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় বিএনএসবি বিএএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা শতাধিক  শিক্ষার্থীকে সকল প্রকার চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com