বিজয় দিবসে ফ্রি ব্লাড গ্রুফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মহান বিজয় দিবসে ফ্রি ব্লাড গ্রুফিং ক্যাম্পেইন ও রক্তদানে উৎসাহিত করন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার সদর উপজেলার শেরপুরস্থ রয়েল মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। সংগঠনের সভাপতি সৈয়দ শাহেদ আলীর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক রুপক হাসানের পরিচালনায় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারন সম্পাদক ইয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমেদ রনি, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, গন-যোগাযোগ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার সম্পাদক রোকন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমি আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদিক হুসনেয়ারা প্রমুখ। এসময় প্রায় ১হাজার মানুষের ফ্রি ব্লাড গ্রুপিং এবং তাদের মধ্যে কার্ড বিতরণ করা হয়।



মন্তব্য করুন