সদর উপজেলার আটগাঁও মৌজায় সরকারি জমি উদ্ধার
May 26, 2025,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন আটগাঁও মৌজার ১নং খতিয়ানের এসএ ৯৩১ নং,আরএস ১১০০ নং দাগের বাজার শ্রেণির ০.০০৩৫ একর জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেনের নির্দ্দেশনায় ২৬ মে সোমবার সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মোঃ সোহাগ মিলু। উদ্ধারকৃত জমিতে সরকারের পক্ষে সাইনবোর্ড টাঙ্গানো হয়।
এদিকে ২৫ মে রাজনগর উপজেলার বড়গাঁও মৌজার ৪৬ নং দাগে গোপাট শ্রেণীর ১.০৬ একর, মিঠুপুরলামা মৌজার ৫৩৫ নং দাগে বিল শ্রেণীর ৪.৩৩ একর এবং মিঠুপুর লামা মৌজার ৫১৮ নং দাগে পতিত শ্রেণীর ১৪.৪১ একর সর্বমোট ১৯.৮ একর জমি অবৈধ দখল উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে।



মন্তব্য করুন