কমলগঞ্জে পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে হযরত শাহ্ আজম (রহ:) হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ বাদ এশা মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
সংক্ষিপ্ত ভাবে বক্তব্যে রাখেন মাদরাসার খাদিম শাহ মোহাম্মদ মোজাহিদ আজমী তিনি তার বক্তব্যে বলেন, মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল ৫০ ওয়াক্ত নামাজের ইতিহাস, মেরাজের মাধ্যমেই নামাজ শুরু হয়। যা পরিশেষে ৫০ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত নির্ধারিত হয়। তাই আদায় করতেই হয়।
আর নামাজের শিক্ষা হল বান্দার জীবন সুন্দর হওয়া, হিংসা মুক্ত ও হিংসাত্মক জিবন থেকে বেঁচে থাকা। হিংসা যার অন্তরের লালন করে সে জাহান্নামে মালা গলায় নিয়ে বেড়ায়।
নামাজের মাধ্যমেই জীবন কে জান্নাতি রুপে রুপান্তরিত করতেই হয়, এটাই মেরাজের মূল শিক্ষা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মোহাম্মদ তোফায়েল আহমদ, এলাকার প্রবীণ মুরব্বি জনাব আব্দুস সত্তার, মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ ডা. বেলাল আহমদ, মোহাম্মদ ইয়াওর আলী, মোহাম্মদ পৌর আল ইসলাহর ০৮ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হিফজুর রহমান সিজিল, মোহাম্মদ আবদুল বাছিত, মোহাম্মদ কননলা মিয়া, মাদ্রাসা কমিটির সদস্য মোহাম্মদ আবদুর রহমান, এলাকার বিশিষ্ট মুরব্বির মোহাম্মদ জয়নাল, ০৮ নং আল ইসলাহ সভাপতি মুহাম্মদ আং রশিদ, মুহাম্মদ মান্না, মুহাম্মদ নজরুল ইসলামসহ প্রমূখ।
পরিশেষে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। দোয়া পরিচালনা করেন শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী সাহেব।



মন্তব্য করুন