ধলাই নদীর ভাঙনে হুমকিতে ঘরবাড়ি, দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থার দাবি
January 25, 2026,
কমলগঞ্জ প্রতিনিধি : ধলাই নদীর ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ভয়াবহ নদীভাঙনে বসতবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় দ্রুত পাথর, জিও ব্যাগ বা ব্লক বসিয়ে বাড়িঘর রক্ষার দাবি জানিয়েছেন সংবাদকর্মী হিমেলের পিতা।
তিনি জানান, নদীর যেসব স্থানে জরুরি নয়, সেখানে জিও ব্যাগ দিয়ে ব্লক নির্মাণ করা হয়েছে। অথচ ধর্মপুর গ্রামের বসতবাড়িগুলো সরাসরি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি জানানো হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে তিনি পানি উন্নয়ন বোর্ড এবং নদীর বাঁধ নির্মাণ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।



মন্তব্য করুন