কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে ৫নং ও ৬নং ওয়ার্ডে রিকশা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
January 25, 2026,
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতিকে ১০ দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রার্থী মাওঃ শেখ নুরে আলম হামিদীর রিকশা মার্কার সমর্থনে অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি রবিবার বাদ যোহর কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়ন, ৫ নং ওয়ার্ডে প্রথাপী ৬ নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রাম-এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় এলাকা বাসী উপস্থিত ছিলেন এবং প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন। বৈঠকের সময় প্রার্থী জনতার সাথে সরাসরি মতবিনিময় করেন। এসময় মাওলানা শেখ নুরে আলম হামিদী জনগণকে রিকশা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।



মন্তব্য করুন